ঢাকা ০৮:৫৯ অপরাহ্ন, শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটে ভর্তি পরীক্ষা শুরু বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন হচ্ছে, নিরাপত্তা জোরদার ঢাকা প্রেস ক্লাব নির্বাচনে সভাপতি শাহীন, সম্পাদক বাচ্চু মার্কিন হামলার আশঙ্কায় ভেনেজুয়েলাজুড়ে উদ্বেগ-উৎকণ্ঠা ভারতে নিরবচ্ছিন্ন তেল সরবরাহে প্রস্তুত রাশিয়া : পুতিন খালেদা জিয়ার এন্ডোসকপি সম্পন্ন, বন্ধ করা গেছে পাকস্থলির রক্তক্ষরণ গণতন্ত্রের পুনরুজ্জীবনে নিরলস সংগ্রাম অব্যাহত রাখতে হবে: তারেক রহমান ৮ দলের নয়, ১৮ কোটি মানুষের বিজয় চাই : জামায়াত আমির প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের ‘শাটডাউন’ কর্মসূচি স্থগিত বেগম জিয়ার অসুস্থতার সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই
আয়ারল্যান্ডের বিপক্ষে টি-২০

অধিনায়কের বিস্ফোরক মন্তব্যের পর সিরিজে ফিরলেন শামীম

স্পোর্টস ডেস্ক
  • Update Time : ০৪:০৯:১৪ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
  • / ৩৮ Time View

তৃতীয় টি–টোয়েন্টির দলে ফিরলেন শামীম হোসেন

অধিনায়ক লিটন দাস সিরিজের শুরুতে শামীম হোসেনের না থাকা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছিলেন। দল নির্বাচনের প্রক্রিয়া নিয়ে নিজের অসন্তোষের কথাও তিনি বলেছিলেন সংবাদ সম্মেলনে এসে। তবে প্রথম দুই ম্যাচের স্কোয়াডে না থাকলেও তৃতীয়টিতে ঠিকই ফেরানো হয়েছে শামীমকে। শামীমকে দলে নেওয়ার ব্যাখ্যায় প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন বলেছেন, ‘দলের চাওয়া ছিল, আমরা সেটিই অনুসরণ করেছি। এর চেয়ে বিস্তারিত আর কিছু বলতে চাই না। আশা করি, সে খেলবে, আপনারা দেখতে পারবেন।’

আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টির দলে তাঁকে অন্তর্ভুক্ত করা হলেও কাউকে বাদ দেওয়া হয়নি। প্রথম দুই টি-টোয়েন্টিতে শামীমের জায়গায় স্কোয়াডে নেওয়া হয়েছিল উইকেটকিপার ব্যাটসম্যান মাহিদুল ইসলামকে। বিশ্বকাপের আগে তাঁকে পরখ করে দেখতে চেয়েছিলেন নির্বাচকেরা। তবে দুই ম্যাচের কোনোটিতেই একাদশে সুযোগ পাননি মাহিদুল।

এ নিয়ে প্রধান নির্বাচক বলেছেন, ‘একাদশ নির্বাচনে তো আমাদের ভূমিকা থাকে না। এটা টিম ম্যানেজমেন্টের ব্যাপার। আমরা আমাদের ভাবনা থেকে ওকে নিয়েছিলাম। এখন সামনে বিপিএল আছে, সেখানে তার পারফরম্যান্স দেখা যেতে পারে।’ আগামী মঙ্গলবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে হবে বাংলাদেশ-আয়ারল্যান্ড তৃতীয় টি-টোয়েন্টি। প্রথম দুই ম্যাচ শেষে ১-১ সমতা আছে, ম্যাচটা তাই দুই দলের জন্য সিরিজ নির্ধারণীও।

বাংলাদেশ স্কোয়াড

লিটন দাস, সাইফ হাসান, তানজিদ হাসান, পারভেজ হোসেন, তাওহিদ হৃদয়, জাকের আলী, নুরুল হাসান, মাহিদুল ইসলাম, মেহেদী হাসন, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান, শরীফুল ইসলাম, সাইফ উদ্দিন, শামীম হোসেন।

Please Share This Post in Your Social Media

আয়ারল্যান্ডের বিপক্ষে টি-২০

অধিনায়কের বিস্ফোরক মন্তব্যের পর সিরিজে ফিরলেন শামীম

স্পোর্টস ডেস্ক
Update Time : ০৪:০৯:১৪ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫